নেইমারের বিদায়ে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ব্রাজিলের; প্রতিপক্ষ কারা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিল জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে নেইমার এখনও ক্লাব ফুটবলে সক্রিয় থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিবিএফ। বর্তমানে তিনি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলছেন এবং চলতি বছরের শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।
কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলা এফসির বিপক্ষে ম্যাচ শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। বিদায়ী বার্তায় তিনি বলেন, “ব্রাজিল জাতীয় দলে আমার পথচলা এখানেই শেষ। এই জার্সির জন্য আমি সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। দেশের হয়ে ইতিহাস গড়তে পেরে আমি গর্বিত, তবে এখন জাতীয় দলের হয়ে আর খেলব না।”
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ই ছিল ব্রাজিলের জার্সিতে নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হাল্যান্ড। অন্যদিকে যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার।
ব্রাজিলের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৩০ ম্যাচে ৮০ গোল করার পাশাপাশি ৫৮টি অ্যাসিস্ট করেছেন নেইমার। জাতীয় দলের হয়ে তার একমাত্র বড় শিরোপা ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপ। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক এনে দেওয়ার নায়কও ছিলেন তিনি।
চারটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা নেইমার বিশ্বকাপে মোট ৯টি গোল করেছেন। এছাড়া বিশ্বকাপে ১৪টি ম্যাচ খেলে তিনি কিংবদন্তি পেলের সমান ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন।
এখন ব্রাজিল ফুটবলপ্রেমীদের অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে নেইমারের বিদায়ী ম্যাচের ঘোষণা দেওয়া হবে। তবে একটি বিষয় স্পষ্ট, ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে নেইমারের অবদানকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পথেই এগোচ্ছে সিবিএফ।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
