বিশ্বকাপের ঘটনায় শাস্তির মুখে আর্জেন্টিনা ও স্পেনের ৫ খেলোয়াড়-কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ চলাকালে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল শেষে মাঠে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও দলের কয়েকজন খেলোয়াড়-কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার অভিযোগ অনুযায়ী, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘Las Malvinas son Argentinas’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, ফুটবল মাঠে রাজনৈতিক বা অ-ক্রীড়াসংক্রান্ত বার্তা প্রচার নিষিদ্ধ। এ কারণেই বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
শুধু এই ঘটনাই নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বৈষম্যমূলক স্লোগান, অনুপযুক্ত অঙ্গভঙ্গি, নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু, নিরাপত্তা ও ম্যাচ পরিচালনা সংক্রান্ত প্রোটোকল লঙ্ঘন, অননুমোদিত বার্তা প্রদর্শন এবং দর্শকদের বস্তু নিক্ষেপের মতো একাধিক অভিযোগও তদন্ত করছে ফিফা।
এদিকে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনাও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সংস্থাটি।
এই ঘটনার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি পৃথক হামলার অভিযোগ আনা হয়েছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে রয়েছে দুটি হামলার অভিযোগের পাশাপাশি অসৌজন্যমূলক আচরণের অভিযোগও।
এ ছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা হামলার অভিযোগে এবং বদলি বেঞ্চে থাকা থিয়াগো আলমাদা অসৌজন্যমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। একই ধরনের অভিযোগ আনা হয়েছে স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও।
ফিফা জানিয়েছে, অভিযুক্ত খেলোয়াড়, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য ও প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে শৃঙ্খলা কমিটি পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব, যে কারণে আটকে আছে প্রজ্ঞাপন
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- যেমন থাকবে সারাদেশের আজকের আবহাওয়া
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন দায়িত্বে দুই মন্ত্রী, কে পেলেন কোন মন্ত্রণালয়
- বাংলাদেশ থেকে চুরি যাওয়া লেমুর এখন ভারতের আম্বানির কাছে
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
