ফিফা বিশ্বকাপ ২০২৬: ইয়ামাল ৬ - ০ এমবাপে
ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় লা রোজারা। গোল করেন মিকেল ওয়ারজাবাল ও পেদ্রো পোরো।
এই জয়ের ফলে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক/নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড।
এই জয়ের মাধ্যমে স্পেন একাধিক নতুন রেকর্ডও গড়েছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে এক আসরে ছয়টি ক্লিন শিট জয়ের কীর্তি গড়েছে তারা। গোলরক্ষক উনাই সিমোনও এক বিশ্বকাপে সর্বোচ্চ ছয়টি ক্লিন শিটের রেকর্ড নিজের করে নিয়েছেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে স্পেনের অপরাজিত থাকার ধারাও পৌঁছেছে ৩৭ ম্যাচে। ইউরোপীয় পুরুষ ফুটবলে ইতালির (২০১৮-২০২১) দীর্ঘতম অপরাজিত রেকর্ডের সঙ্গে সমতায় পৌঁছেছে লা রোজারা।
অন্যদিকে স্পেনের বিপক্ষে ম্যাচে একেবারেই ছন্দে ছিলেন না ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচে তিনি লক্ষ্যে একটি শটও রাখতে পারেননি। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে অন টার্গেটে শট ছাড়াই মাঠ ছাড়লেন তিনি।
বিশ্বকাপে টানা ১০ ম্যাচে গোল করার যে ধারা ধরে রেখেছিল ফ্রান্স, সেটিও থামিয়ে দিয়েছে স্পেন। পাশাপাশি টানা ছয় ম্যাচ জয়ের ধারারও ইতি ঘটেছে ফরাসিদের।
ম্যাচের অন্যতম নায়ক মিকেল ওয়ারজাবাল। বিশ্বকাপের এক আসরে পাঁচ বা তার বেশি গোল করা তৃতীয় স্প্যানিশ ফুটবলার হয়েছেন তিনি। একই সঙ্গে স্পেনের জার্সিতে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩০, যা তাকে দেশটির ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতার আসনে তুলে দিয়েছে।
পেদ্রো পোরোও গড়েছেন অনন্য কীর্তি। গত ৬০ বছরে বিশ্বকাপের নকআউট পর্বে এক আসরে একাধিক গোল করা মাত্র পঞ্চম ডিফেন্ডার তিনি।
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ১৯ বছর ১ দিন বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে পেনাল্টি আদায় করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন তিনি। তার আগে এই কীর্তি ছিল ইংল্যান্ডের মাইকেল ওভেনের।
এছাড়া রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে লামিন ইয়ামালের বিপক্ষে নকআউট ম্যাচে এখনও জয়ের মুখ দেখেননি কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইয়ামালের বিপক্ষে ছয়টি নকআউট ম্যাচ খেলেই ছয়টিতেই পরাজয়ের স্বাদ পেয়েছেন ফরাসি সুপারস্টার।
এই জয়ের মাধ্যমে টানা ১০ ম্যাচ ধরে বিশ্বকাপের নকআউট পর্বে অপরাজিত থাকল স্পেন। একই সঙ্গে ইউরো চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ জয়ের স্বপ্নও আরও এক ধাপ এগিয়ে নিল লা রোজারা।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
