| ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর: ১৫ জুলাই ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৫ ০৭:৫৪:৪৩
আজকের স্বর্ণের বাজারদর: ১৫ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মূল্যতালিকা মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্যই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রেও বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

এর আগে গত ১০ জুলাই একই পরিমাণ অর্থাৎ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই মূল্যবৃদ্ধি পুরোপুরি সমন্বয় করে আবারও কমানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৫ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার। ওই বছর ৬৪ বার দাম বেড়েছিল, আর কমেছিল ২৯ বার।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম পরিবর্তন করা হয়েছিল ১৩ বার, যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত সরে যাওয়ায় প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা সুদামেরিকানার শেষ ষোলো’র প্রথম লেগে ম্যাকারাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের সান্তোস। ঘরের ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...