| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৭ ২০:৩৪:২০
মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহাম্মদ সালাহর মিশর। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলই মাঠে নামছে জয়ের প্রত্যাশায়। বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের পাশাপাশি শেষ ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, দারুণ লড়াই করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় সালাহর দল।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি স্পোর্টসে।

এ ছাড়া মোবাইল, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচটি লাইভ উপভোগ করা যাবে। নির্ধারিত সাবস্ক্রিপশন থাকলে MyRobi (মাইরবি), Toffee (টফি) এবং Bioscope (বায়োস্কোপ) প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

ফুটবলপ্রেমীদের জন্য কোয়ার্টার ফাইনালের টিকিট নির্ধারণী এই ম্যাচে মেসি নাকি সালাহ, কার দল শেষ পর্যন্ত জয় পায়, সেদিকেই থাকবে সবার নজর।

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন—

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...