| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ; যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, জানুন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৭ ০৮:৫৪:০৭
৯০ মিনিটের খেলা শেষ; যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ দাপুটে ফুটবল খেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে জায়গা করে নিয়েছে রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনাদের দল।

ম্যাচের আগে লাল কার্ড-সংক্রান্ত নিষেধাজ্ঞা থেকে ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে মাঠের লড়াইয়ে সেই বিতর্ক কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং পুরো ম্যাচে বেলজিয়ামের আধিপত্যের সামনে অসহায় ছিল মার্কিনরা।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বেলজিয়াম ম্যাচের অষ্টম মিনিটেই চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায়। ৩১ মিনিটে মালিক টিলম্যান দুর্দান্ত এক ফ্রি-কিকে সমতা ফেরালেও সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। বিরতির পর কিক-অফের মাত্র ৬১ সেকেন্ডের মাথায় আবারও গোল করে এগিয়ে যায় বেলজিয়াম।

এরপর যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ও গোলরক্ষকের একাধিক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইউরোপের দলটি। ডি কেটেলার জোড়া গোল করেন, হান্স ভেনাকেন একটি গোল যোগ করেন এবং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি হিসেবে নেমে চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু।

এই জয়ে গত ১২ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রকে বিদায় করল বেলজিয়াম। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল তারা।

অন্যদিকে ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল যুক্তরাষ্ট্রের। এছাড়া ১৯৩০ সালের পর থেকে বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম হার। ইউরোপের দলগুলোর বিপক্ষেও সাম্প্রতিক সময়ে হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত থাকল মার্কিনদের।

কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...