| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দেশের সব মাদরাসার জন্য নতুন নির্দেশনা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৬ ১৯:১৫:২৫
দেশের সব মাদরাসার জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতিদিন সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মাদরাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার বিস্তার এবং সুস্থ, কর্মক্ষম ও দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি মাদরাসায় নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিন পিটি ও খেলাধুলার আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

যেসব মাদরাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেখানে প্রতিষ্ঠান প্রধানকে অন্য শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে হবে।

একই সঙ্গে শূন্য থাকা শারীরিক শিক্ষা শিক্ষকের পদগুলো দ্রুত বিধি অনুযায়ী পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...