| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নরওয়ে ম্যাচে নেইমার খেলবেন কত মিনিট!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৫ ২৩:০৩:২৮
নরওয়ে ম্যাচে নেইমার খেলবেন কত মিনিট!

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে দেখা যাবে কি না, তা নিয়ে জোর আলোচনা চলছে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ফিরলেও তার শুরুর একাদশে থাকা এখনো নিশ্চিত নয়। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্যে আশাবাদী সেলেসাও সমর্থকরা।

আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন পুরোপুরি ফিট এবং প্রয়োজনে পুরো ৯০ মিনিট খেলতে পারবেন। তবে তিনি শুরুর একাদশে থাকবেন নাকি ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বদলি হিসেবে নামবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে কৌশলগত প্রয়োজন অনুযায়ী।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইতালিয়ান এই কোচ বলেন, দলের যখন প্রয়োজন হবে, তখনই নেইমারকে মাঠে নামানো হবে। তিনি আরও জানান, নেইমারের শারীরিক সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই।

জাপানের বিপক্ষে আগের ম্যাচেও নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল ব্রাজিলের। কিন্তু ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে বেঞ্চেই রাখা হয়। সেই সিদ্ধান্তের ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, অতিরিক্ত সময়ের সম্ভাবনা মাথায় রেখেই নেইমারকে প্রস্তুত রাখা হয়েছিল। তবে সমতা ফেরানোর পর দলের ছন্দ নষ্ট করতে না চাওয়ায় তাকে আর নামানো হয়নি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট খেলেছেন নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে আরও বেশি সময় খেলার অপেক্ষায় থাকলেও সুযোগ পাননি।

আনচেলত্তি জানিয়েছেন, বেঞ্চে বসে থাকতে নেইমার স্বাভাবিকভাবেই খুশি নন। তবে তার আচরণ সবসময়ই পেশাদারসুলভ। অনুশীলনে তিনি দারুণ পরিশ্রম করছেন এবং সতীর্থদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। কোচের ভাষায়, মাঠে যেমন নেইমারের অসাধারণ প্রতিভা রয়েছে, তেমনি মাঠের বাইরেও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ একজন নেতা।

এদিকে মিডফিল্ডার লুকাস পাকেতার চোট এবং রাফিনিয়ার পুরোপুরি ফিট না হওয়ায় ব্রাজিলের একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে নতুন মাত্রা যোগ করতে নেইমারকে ব্যবহার করতে পারেন আনচেলত্তি।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ইউরোপিয়ান দলের বিপক্ষে নকআউট পর্বের হতাশার ইতিহাস ভেঙে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...