জুলাই মাসের জন্য নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আগামী জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন মূল্যহার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩১ মে নির্ধারিত জ্বালানি তেলের মূল্য জুলাই মাসেও বহাল থাকবে। ফলে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দামে কোনো পরিবর্তন আসছে না।
জুলাই মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার জ্বালানি তেলের দাম হবে:
* ডিজেল: ১১৫ টাকা
* কেরোসিন: ১১৫ টাকা
* পেট্রল: ১৪০ টাকা
* অকটেন: ১৪৫ টাকা
এর ফলে টানা আরেক মাসও আগের দামেই দেশের বিভিন্ন ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনতে পারবেন ভোক্তারা।
সরকারের নতুন এই সিদ্ধান্ত আগামী ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হবে।
সোহাগ/
