| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপ, গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৯ ২০:৪১:৩৬
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপ, গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়েই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন বাস্তবায়ন কমিটি চলতি সপ্তাহেই নবম পে-স্কেলের সুপারিশ, মূল্যায়ন এবং বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই গেজেট জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

জানা গেছে, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক তিনটি পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে কমিটি চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে। এখন শুধু সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, অনুমোদন মিললে জুলাইয়ের মাঝামাঝি অথবা তার পরের সপ্তাহেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে।

শুরুতে নতুন বেতন কাঠামো দুই ধাপ অথবা তিন ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় ছিল। তিন ধাপের পরিকল্পনায় প্রথম দুই অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ করে এবং তৃতীয় বছরে নতুন ভাতা কার্যকরের প্রস্তাব ছিল।

তবে অর্থ বিভাগ জানিয়েছে, ধাপে ধাপে মূল বেতন বাস্তবায়ন করলে সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস++)-এ কারিগরি জটিলতা তৈরি হতে পারে। এজন্য একবারেই পুরো মূল বেতন কার্যকর করার সুপারিশ করা হয়েছে। যদিও সামগ্রিকভাবে দুই ধাপে পুরো পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনাই গুরুত্ব পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান ২০টি গ্রেডের মধ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য প্রায় ১৩০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশও বিবেচনায় রয়েছে।

এর আগে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দেন, ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন পে-স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। সে সময় প্রথম ধাপে সংশোধিত মূল বেতন এবং পরের ধাপে নতুন ভাতা কার্যকর করা হয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...