| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৪ ০৮:৩৭:২৫
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে তার থাকার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে অনুষ্ঠিত হবে ব্রাজিল-স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে ম্যাচটি সেলেসাওদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন আনচেলত্তি। তিনি জানান, নেইমার এখন পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত। চলতি সপ্তাহে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন এই তারকা ফরোয়ার্ড এবং নিজেকে ম্যাচের জন্য তৈরি করেছেন। আনচেলত্তির ভাষায়, নেইমারের মতো অভিজ্ঞ ও বিশ্বমানের একজন ফুটবলারের দলে ফেরা ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর।

নেইমার শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু না বললেও ইতালিয়ান এই কোচ রসিকতার সুরে বলেন, নেইমার চাইলে অনায়াসেই পুরো ৯০ মিনিট খেলতে পারবেন। এমনকি মাঠে না নামলেও তার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে হাঁটুর গুরুতর চোটে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রায় দুই বছর আট মাস পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা তৈরি হওয়ায় ব্রাজিল সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে নতুন উচ্ছ্বাস।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রেখেছে ব্রাজিল। এবার স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে তরুণ প্রতিভা এনড্রিককে নিয়েও সমর্থকদের আগ্রহের কমতি নেই। তবে আনচেলত্তির বিশ্বাস, ব্রাজিলিয়ান দর্শকরা নেইমার ও এনড্রিক দুজনকেই সমানভাবে সমর্থন জানাবেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...