একটু পর শুরু আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
ম্যাচের আগে প্রকাশিত পরিসংখ্যান বলছে, জয়ের দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পূর্বাভাস অনুযায়ী, আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৭ শতাংশ। অন্যদিকে অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১২ শতাংশ। দুই দলের ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২১ শতাংশ।
গ্রুপ ‘জে’-এর বর্তমান অবস্থানে আর্জেন্টিনা রয়েছে শীর্ষে, আর অস্ট্রিয়া অবস্থান করছে দ্বিতীয় স্থানে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়ার জন্য এই লড়াইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে রাল্ফ রাংনিকের অস্ট্রিয়া।
পরিসংখ্যান আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও বিশ্বকাপের মঞ্চে চমকের সম্ভাবনা সবসময়ই থাকে। তাই ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি, সেটাই এখন দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীদের।
আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
