| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২২ ১৬:০৬:৪৫
১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি চলছে। তবে শুরুতে সব গ্রেডে সমানভাবে ৫০ শতাংশ বেতন বৃদ্ধির যে পরিকল্পনা ছিল, তা থেকে সরকার সরে এসেছে বলে জানা গেছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হতে পারে। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি কিছুটা কম হারে নির্ধারণ করা হতে পারে।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক নীতিগত বৈঠকে নবম পে স্কেলের সম্ভাব্য কাঠামো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধির হার নিয়ে বিভিন্ন প্রস্তাব উঠে আসে।

প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির একটি অংশের ৪০ শতাংশ আগামী অর্থবছরে কার্যকর হতে পারে। অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রস্তাবিত বেতন বৃদ্ধির ৬০ শতাংশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

নীতিনির্ধারণী পর্যায়ের এক কর্মকর্তা জানান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিম্ন আয়ের কর্মচারীদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে গ্রেডভিত্তিক বৈষম্য কমানোর দিকেই সরকার অগ্রসর হচ্ছে।

তবে তিনি আরও জানান, নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আরও আলোচনা চলবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর গেজেট আকারে নতুন বেতন কাঠামো প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে ২০টি গ্রেডে সরকারি কর্মচারীরা কাজ করছেন। জনপ্রশাসনের তথ্য অনুযায়ী, দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৪ লাখ ৫০ হাজার। এর মধ্যে ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত আছেন প্রায় ১২ লাখের বেশি কর্মচারী।

চূড়ান্ত পে স্কেল ঘোষণা হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...