| ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি, সরাসরি দেখুন এখানে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৯ ১৪:০৭:৩০
চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি, সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ইতোমধ্যে শুরু হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

সিরিজের প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে আজকের ম্যাচটি অনেকটা বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের। অন্যদিকে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা।

ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশ দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও শেখ মাহেদী হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ এবং গতির ঝড় তোলা পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এ ম্যাচেও খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়, আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন পারভেজ হোসেন ইমন।

অস্ট্রেলিয়া দলেও এসেছে একটি পরিবর্তন। পেসার জেভিয়ার বার্টলেটের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি।

চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টির প্রভাব থাকলেও ম্যাচ শুরুর সময় মাঠের অবস্থা ছিল খেলার উপযোগী। পিচে ঘাস কম থাকায় স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দুই দলের একাদশ

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, আব্দুল গাফফার সাকলায়েন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। মোবাইল বা অনলাইনে টি স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও খেলা উপভোগ করা যাচ্ছে।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন ৫ প্রবাসী ফুটবলার!

বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন ৫ প্রবাসী ফুটবলার!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে পাঁচ প্রবাসী ...

ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ নিয়ে প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া

ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ নিয়ে প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে ব্রাজিলের বহুল আলোচিত প্রীতি ম্যাচকে ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে, তখনই ...