ব্রাজিল–হাইতি পরিসংখ্যানে কার পাল্লা ভারী; যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্যারিবীয় দেশ হাইতি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় ব্রাজিলের সামনে জয়ের বিকল্প নেই। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা হাইতির জন্যও এটি টিকে থাকার লড়াই।
বাংলাদেশ সময় ২০ জুন ভোর ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নকআউট পর্বে ওঠার দৌড়ে টিকে থাকতে দুই দলের কাছেই ম্যাচটির গুরুত্ব অনেক।
পরিসংখ্যান বলছে, ব্রাজিলের বিপক্ষে অতীতের লড়াইগুলোতে সুবিধাজনক অবস্থানে নেই হাইতি। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা।
বর্তমানে গ্রুপে ব্রাজিলের সংগ্রহ ১ পয়েন্ট, আর হাইতি এখনও পয়েন্টশূন্য। হাইতির বিপক্ষে জয় পেলে ব্রাজিলের পয়েন্ট হবে ৪, যা শেষ ম্যাচের আগে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথে বড় সুবিধা এনে দিতে পারে। তবে ড্র কিংবা পরাজয় ব্রাজিলকে শেষ ম্যাচে কঠিন সমীকরণের মুখে ফেলতে পারে।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এছাড়া টি স্পোর্টস অ্যাপ ও টোফি প্ল্যাটফর্মেও ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
অতীতের রেকর্ড, অভিজ্ঞতা ও দলগত শক্তির বিচারে ব্রাজিল স্পষ্টতই এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে হাইতি চমক দেখাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
সরাসরি ব্রাজিল–হাইতি ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক
