| ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আবারও কেঁপে উঠল দেশ, রাতের ভূমিকম্পে আতঙ্ক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৯ ০৭:০৯:২১
আবারও কেঁপে উঠল দেশ, রাতের ভূমিকম্পে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯ টা ২৯ মিনিটে হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪, যা দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর অঞ্চলে। এর কেন্দ্রস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

হঠাৎ কম্পনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চলতি জুন মাসে এটি দেশের অনুভূত তৃতীয় ভূমিকম্প। এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকা, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত।

এরও আগে গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান এবং দেশের অনেক স্থানে বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হতে পারে। তাই ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়া এবং দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সচেতন থাকা জরুরি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...