আর্জেন্টিনার বিপক্ষে যে কারণে মুখে মাস্ক পড়ে খেলছিলেন আলজেরিয়ার গোলরক্ষক
খেলাধুলা ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে দেখে অনেক দর্শকেরই চোখ আটকে যায়। মুখে কালো রঙের বিশেষ মাস্ক পরে মাঠে নামেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে ফ্যাশন বা ব্যক্তিগত স্টাইল ভেবেছিলেন। তবে এর পেছনে রয়েছে গুরুতর একটি কারণ।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে ভয়াবহ এক সংঘর্ষে মুখে গুরুতর আঘাত পান লুকা জিদান। ওই ঘটনায় তার চোয়াল ও থুতনির হাড় ভেঙে যায়। পাশাপাশি মাথায় আঘাতজনিত সমস্যারও মুখোমুখি হন তিনি।
সাধারণত এমন ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারও করতে হয়। তবে বিশ্বকাপে খেলার স্বপ্নকে সামনে রেখে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে পুনর্বাসন চালিয়ে যান আলজেরিয়ার এই গোলরক্ষক।
চিকিৎসকদের পরামর্শে তার জন্য বিশেষভাবে তৈরি করা হয় কার্বন ফাইবারের সুরক্ষামূলক ফেস মাস্ক। এই মাস্কের মূল কাজ হলো মুখে আবার আঘাত লাগলে চাপকে পুরো মাস্কজুড়ে ছড়িয়ে দেওয়া, যাতে ক্ষতিগ্রস্ত চোয়ালে সরাসরি ধাক্কা না লাগে। ফলে নতুন করে বড় ধরনের চোটের ঝুঁকি অনেকটাই কমে যায়।
শুধু তার মাস্ক নয়, জাতীয় দল নির্বাচনের গল্পটিও বেশ আলোচিত। ফ্রান্সে জন্ম নেওয়া লুকা জিদান কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে। বয়সভিত্তিক পর্যায়ে তিনি ফ্রান্সের প্রতিনিধিত্ব করলেও পারিবারিক শিকড়ের টানে শেষ পর্যন্ত আলজেরিয়ার জাতীয় দলের জার্সি বেছে নেন।
বর্তমানে আলজেরিয়ার অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভাঙা চোয়াল, কঠিন পুনর্বাসন এবং নানা শারীরিক বাধা অতিক্রম করে বিশ্বকাপের মঞ্চে দেশের গোলপোস্ট আগলে দাঁড়ানো লুকা জিদান এখন অনেকের কাছেই অনুপ্রেরণার নাম।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
