বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী!
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই জোয়ারে ভাসছে বাংলাদেশও। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্র এখন একটাই আলোচনা—কোন দল জিতবে বিশ্বকাপ, আর কে কোন দলের সমর্থক।
এই ফুটবল উন্মাদনার মধ্যেই এবার সামনে এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের দলের ইঙ্গিত। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্য ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা চলাকালে স্বাভাবিকভাবেই উঠে আসে চলমান ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ।
এ সময় এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “বিশ্বকাপ চলছে, আপনি কোন দলের সমর্থক—এটা জানতে চায় সবাই।”
জবাবে প্রধানমন্ত্রী বেশ কৌশলী ও রসিকতার সুরে বলেন, “আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।”
প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। একই সঙ্গে তার ইঙ্গিত নিয়ে শুরু হয় নানা আলোচনা।
রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের প্রেক্ষাপট বিবেচনায় অনেকে ধারণা করছেন, দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করায় ইংল্যান্ডের প্রতি তার আলাদা আগ্রহ তৈরি হয়ে থাকতে পারে। বিশেষ করে প্রায় দেড় দশকের বেশি সময় তিনি পরিবারসহ লন্ডনে অবস্থান করেছিলেন।
তবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করায়, তার সমর্থনের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তবুও ফুটবলপ্রেমীদের আলোচনায় এখন প্রশ্ন একটাই—বিশ্বকাপে কি তবে ইংল্যান্ডের পক্ষেই আছেন প্রধানমন্ত্রী?
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
