সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
আলজেরিয়ার বিপক্ষে কতটা কঠিন চ্যালেঞ্জে আর্জেন্টিনা; সম্ভাব্য একাদশ ও ম্যাচ বিশ্লেষণ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়াকে কাগজে-কলমে তুলনামূলক সহজ মনে হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক পারফরম্যান্স, ফিফা র্যাঙ্কিং এবং দলীয় ভারসাম্যের দিক থেকে আফ্রিকার এই দলটিকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে থাকা আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচের অধীনে দারুণ ছন্দে রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গত দুই বছরে ১৯ ম্যাচ খেলে মাত্র একটি হার, বাকি অধিকাংশ ম্যাচেই জয় তুলে নেওয়া দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সম্প্রতি শক্তিশালী নেদারল্যান্ডসকেও ১-০ ব্যবধানে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা।
দলের স্কোয়াডেও রয়েছে অভিজ্ঞতা ও প্রতিভার মিশেল। গোলপোস্টে দেখা যেতে পারে জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে। ডিফেন্সে রয়েছেন ম্যানচেস্টার সিটির ফুলব্যাক রায়ান আইত-নুরি ও বরুসিয়া ডর্টমুন্ডের রামি বেনসেবাইনি। মাঝমাঠে আক্রমণ গঠনের দায়িত্বে থাকতে পারেন ইব্রাহিম মাজা, হিশাম বুদাউই ও হোসেম আওয়ারের মতো প্রতিভাবান ফুটবলাররা।
আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ উইঙ্গার রিয়াদ মাহরেজ। তার সঙ্গে থাকবেন মার্সেইয়ের আমিন গুইরি ও মোহাম্মদ আমৌরার মতো গতিময় ফুটবলার, যারা উইং ব্যবহার করে দ্রুত আক্রমণে উঠতে সক্ষম।
কৌশলগত দিক থেকে আলজেরিয়া সাধারণত বল দখলে রেখে খেলতে পছন্দ করে। ৪-২-৩-১ ফরমেশনে খেললেও মাঝমাঠে অতিরিক্ত খেলোয়াড় এনে ওভারলোড তৈরি করা তাদের অন্যতম শক্তি। ছোট ছোট পাস ও ট্রায়াঙ্গেল গড়ে আক্রমণে ওঠার পাশাপাশি দ্রুত কাউন্টার অ্যাটাকেও তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
তবে এই কৌশল আর্জেন্টিনার জন্য সুযোগও তৈরি করতে পারে। আলজেরিয়া যদি আক্রমণাত্মক ফুটবল খেলে, তাহলে পাল্টা আক্রমণে জায়গা পাবেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজরা।
ধারণা করা হচ্ছে, আলজেরিয়ার মিডফিল্ড শক্তিকে সামাল দিতে কোচ লিওনেল স্কালোনি চারজনের মিডফিল্ড নিয়ে নামতে পারেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল ও থিয়াগো আলমাদাকে নিয়ে মাঝমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা দেখা যেতে পারে। সামনে মেসি ও হুলিয়ান আলভারেজের জুটি আক্রমণে মূল ভরসা হতে পারেন।
বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টের প্রথম ম্যাচে আর্জেন্টিনা অনেক সময় ধীরগতির শুরু করলেও এবার ব্যতিক্রমী সূচনার আশাই করছেন সমর্থকরা। তবে প্রতিপক্ষ আলজেরিয়াকে হালকাভাবে নিলে যে বড় মূল্য দিতে হতে পারে, সেটিও মনে করিয়ে দিচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
