আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ!
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উত্তাপ মাঠে গড়ানোর আগেই গ্যালারির শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানে গেছে আর্জেন্টিনা সরকার। সন্তানদের ভরণপোষণ না দেওয়া এবং বিভিন্ন আইনি জটিলতায় জড়িত হাজারো আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে প্রবেশে বাধা দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে দেশটি। এ জন্য প্রায় ১৩ হাজার ব্যক্তির একটি তালিকাও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে। ‘জে’ গ্রুপে লিওনেল স্ক্যালোনির দল প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। পরে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া ও জর্ডান। তবে মাঠের বাইরের বিষয়েও সমান গুরুত্ব দিচ্ছে বুয়েনস আইরেস প্রশাসন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো তালিকায় থাকা বেশিরভাগ ব্যক্তির বিরুদ্ধে সন্তানদের ভরণপোষণ বা ‘চাইল্ড সাপোর্ট’ বকেয়া রাখার অভিযোগ রয়েছে। এছাড়া সহিংসতা ও অন্যান্য গুরুতর অপরাধে জড়িতদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর্জেন্টিনা সরকারের অবস্থান স্পষ্ট, যারা নিজেদের সন্তানের দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়।
এ বিষয়ে বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাখরি বলেন, “যারা নিজেদের সন্তানের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তাদের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।”
এই পদক্ষেপের অংশ হিসেবে ‘সেফ স্ট্যান্ডস’ নামে একটি বিশেষ কর্মসূচি পরিচালনা করছে আর্জেন্টিনা সরকার। কর্মসূচির মূল লক্ষ্য হলো আদালতে প্রমাণিত ভরণপোষণ বকেয়া কিংবা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্রীড়া ভেন্যুতে প্রবেশ ঠেকানো।
সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে ব্যাপক যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব ব্যক্তি শনাক্ত করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে তাদের স্টেডিয়ামে প্রবেশ বন্ধে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও তথ্য আদান-প্রদান চলছে।
জানা গেছে, ২০২৩ সালে সম্প্রসারিত হওয়ার পর ‘সেফ স্ট্যান্ডস’ কর্মসূচির আওতায় আর্জেন্টিনার ১ হাজার ৩২৮টি ফুটবল ম্যাচে ৪০ লাখের বেশি দর্শকের তথ্য যাচাই করা হয়েছে। এ সময়ে ১ হাজার ১৬৬ জনের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানাও শনাক্ত করা হয়।
আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুররিচ জানিয়েছেন, নিষিদ্ধ তালিকায় ১৫ হাজারেরও বেশি মানুষের নাম রয়েছে। তার ভাষায়, “আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধ বা সহিংসতার সঙ্গে জড়িত কাউকে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে প্রবেশ করতে দেওয়া হবে না।”
সব মিলিয়ে, বিশ্বকাপকে ঘিরে মাঠের পাশাপাশি গ্যালারিতেও শৃঙ্খলা বজায় রাখতে এবার নজিরবিহীন কঠোর অবস্থানে আর্জেন্টিনা সরকার।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ইউনিভার্সিদাদ সেন্ট্রাল, জানুন ফলাফল
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি
- আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে নতুন ফিচারের ছড়াছড়ি
- আসছে OnePlus 16; দাম কত ফিচার কি
- যেসব সয়াবিন তেলে মিলছে মাইক্রোপ্লাস্টিক
- আজকের স্বর্ণের বাজারদর: ২৯ জুলাই ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ জুলাই ২০২৬
- ২০২৭ সালের রমজান ও ঈদ কবে
- এক ক্লিকেই দেখুন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬
- সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচে ভিএআরের ভুল ছিল!
- ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- সৌদিজুড়ে সতর্কতা, ১০ দিন চরম দুর্ভোগের আশঙ্কা
- বাংলাদেশের বাজারে আজকের সোনার দাম
- ভিনিসিয়ুসের নতুন ঠিকানা কি আর্সেনাল!
- মিরাজের হাতছাড়া হচ্ছে ওয়ানডে নেতৃত্ব; নতুন অধিনায়ক কে
