| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডের পথ কতটা কঠিন, সামনে যে সমীকরণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৫ ০৭:৫৪:১০
ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডের পথ কতটা কঠিন, সামনে যে সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ অভিযানটা প্রত্যাশামতো শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে এখন সামনে এসেছে নতুন সমীকরণ।

গ্রুপের অন্য ম্যাচে হাইতিকে হারিয়ে শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে ব্রাজিল ও মরক্কো রয়েছে কাছাকাছি অবস্থানে। ফলে শেষ দুই ম্যাচ ব্রাজিলের জন্য হয়ে উঠেছে ‘বাঁচা-মরার’ লড়াই।

বাংলাদেশ সময় আগামী ২০ জুন গ্রুপের সবচেয়ে দুর্বল দল হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচের ফলই ঠিক করে দেবে সেলেসাওদের ভাগ্য।

স্বস্তির বিষয় হলো, দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ এখনো পুরোপুরি ব্রাজিলের নিজেদের হাতেই রয়েছে। যদি তারা শেষ দুই ম্যাচে জয় তুলে নিতে পারে, তাহলে তাদের পয়েন্ট হবে ৭। এমন পয়েন্ট নিয়ে সহজেই শেষ ৩২ নিশ্চিত করা সম্ভব। এমনকি অতীত পরিসংখ্যান বলছে, ৬ পয়েন্ট নিয়েও বিশ্বকাপে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার নজির রয়েছে।

তবে দুই ম্যাচ জিতলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত নয় ব্রাজিলের। কারণ মরক্কো যদি নিজেদের বাকি দুই ম্যাচ জিতে নেয়, তাহলে গোল ব্যবধানের হিসাব সামনে চলে আসবে। পয়েন্ট সমান হলে গোল পার্থক্য, গোলসংখ্যা এবং প্রয়োজন হলে ফেয়ার প্লে পয়েন্ট বা কার্ডের হিসাবেও নির্ধারিত হতে পারে গ্রুপের শীর্ষ দল।

অবশ্য শীর্ষ দুইয়ে না থাকলেও আশা পুরোপুরি শেষ হয়ে যাবে না ব্রাজিলের। সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে জায়গা করতে পারলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ থাকবে তাদের সামনে।

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে নকআউট পর্বে কঠিন প্রতিপক্ষের মুখে পড়ার ঝুঁকিও রয়েছে। সেক্ষেত্রে শুরুতেই শক্তিশালী নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে খেলতে হতে পারে সেলেসাওদের।

সব মিলিয়ে, মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলের সামনে হিসাবটা কঠিন হলেও অসম্ভব নয়। এখন হাইতি ও স্কটল্যান্ড ম্যাচেই নির্ধারিত হবে হেক্সা মিশনে তাদের পথ কতটা দীর্ঘ হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...