৭৫ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ; সরাসরি দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’ ম্যাচে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার উত্তেজনাপূর্ণ লড়াই ৭৬ মিনিট পার হলেও কোনো দলই জয়ের ব্যবধান গড়তে পারেনি। ম্যাচে এখন পর্যন্ত দুই দল ১-১ গোলে সমতায় রয়েছে।
প্রথমার্ধে ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোল ব্রাজিলকে ম্যাচে ফিরিয়ে আনে। এরপর থেকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও আর কোনো গোলের দেখা মেলেনি।
পরিসংখ্যানে বল দখল ও ম্যাচ নিয়ন্ত্রণে এগিয়ে রয়েছে ব্রাজিল। সেলেসাওরা ৫৯ শতাংশ বল দখলে রেখেছে এবং ৪৩৮টি পাস সম্পন্ন করেছে। বিপরীতে মরক্কোর বল দখল ৪১ শতাংশ এবং পাস সংখ্যা ৩২৪।
তবে আক্রমণের দিক থেকে মরক্কোও কম যায়নি। তারা ম্যাচে এখন পর্যন্ত ১১টি শট নিয়েছে, যেখানে ব্রাজিলের শট সংখ্যা ৬। টার্গেটে শটের ক্ষেত্রে ব্রাজিল ৩টি এবং মরক্কো ২টি শট রাখতে সক্ষম হয়েছে।
ম্যাচের শেষ ১৫ মিনিটের আগে লাইভ পরিসংখ্যান অনুযায়ী ড্রয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। বর্তমান হিসাব বলছে, ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ৫৯ শতাংশ। অন্যদিকে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ২৮ শতাংশ এবং মরক্কোর জয়ের সম্ভাবনা ১৩ শতাংশ।
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে এক পয়েন্টে সন্তুষ্ট না হয়ে দুই দলই জয়ের লক্ষ্যে মরিয়া। তাই শেষ মুহূর্তে একটি গোলই বদলে দিতে পারে ম্যাচের পুরো চিত্র। ফুটবলপ্রেমীদের চোখ এখন শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মাঠের দিকেই।
সরাসরি লাইভ দেখতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
