চলছে ব্রাজিল-মরক্কো মহারণ, লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো, যারা কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। ফলে শুরু থেকেই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা ছিল তুঙ্গে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। হেক্সা মিশনে উড়ন্ত সূচনা করতে মাঠে নেমেছে সেলেসাওরা। অন্যদিকে, বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ আবারও দিতে মরিয়া মরক্কো।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন—দুই মাধ্যমেই সরাসরি উপভোগ করতে পারছেন ম্যাচটি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে খেলা দেখার সুযোগ রয়েছে।
শুধু টিভিতেই নয়, মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস থেকেও দেখা যাচ্ছে এই হাইভোল্টেজ ম্যাচ। সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারছেন দর্শকরা। এছাড়া আইস্ক্রিনেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে।
সরাসরি লাইভ দেখতে এখানে ক্লিক করুন-
এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্সের মতো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও বিশ্বকাপের ম্যাচ দেখা যাচ্ছে।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।
রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের ও ওয়েসলি।
মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও ও লুকাস পাকেতা।
আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।
বিশ্বকাপের শুরুতেই ব্রাজিল-মরক্কো ম্যাচটি ফুটবলপ্রেমীদের জন্য পরিণত হয়েছে ভোরের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটিতে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
