| ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

থানায় নিয়ে ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১৩ ০৯:১৮:০৪
থানায় নিয়ে ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিমানবন্দরে ফেরার পথে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তোলপাড়।

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাকে জোরপূর্বক আটক, গলা চেপে ধরা এবং থানায় নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

শুক্রবার (১২ জুন) রাতে ঢাকার ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় যাওয়ার সময় টোল প্লাজার কাছে তার যাত্রা থামানো হয়। এ সময় ট্রাফিক পুলিশের একজন সদস্য তাদের থামান এবং পরে আরও দু’জন ব্যক্তি, যাদের একজন পুলিশ পোশাকে ও অন্যজন সিভিল ড্রেসে ছিলেন, গাড়ি তল্লাশির চেষ্টা করেন।

নাঈম হাসান অভিযোগ করে বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন এটি সাধারণ চেকিং। কিন্তু পরে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। তিনি দাবি করেন, একজন এসআই শফিক তাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা লক করেন এবং “তুই আসামি” বলে হুমকি দেন।

তিনি আরও জানান, এ সময় তার কলার ধরা হয়, গলা চেপে ধরা হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের ফোন করার চেষ্টা করেন। পরে তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন এই ক্রিকেটার।

নাঈমের ভাষায়, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তাকে চিনতে পারলেও তা আমলে নেওয়া হয়নি। বরং তাকে জোর করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওসির সামনে নিজের পরিচয় দেওয়ার পর প্রথমে তাকে নিচু মাথায় কথা বলতে বলা হয়। পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসার পর পরিস্থিতি বদলায় বলে জানান তিনি।

এসআই শফিকের বিরুদ্ধে সরাসরি মারধরের অভিযোগ তুলে নাঈম বলেন, তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যদিও তিনি বারবার নিজের পরিচয় জানানোর চেষ্টা করেছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

আরো একটি ফাইনালে বাংলাদেশ

আরো একটি ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে ফাইনালে জায়গা করে নিয়েছে ...

ভিনিসিয়ুসের নতুন ঠিকানা কি আর্সেনাল!

ভিনিসিয়ুসের নতুন ঠিকানা কি আর্সেনাল!

নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। ব্রাজিলিয়ান এই ...