শুরুর আগেই ব্রাজিল-মরক্কো ম্যাচের ফলাফল জানাল জ্যোতিষী টিয়া
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ 'সি'-তে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল এবং গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। দুই দলের মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে এক জ্যোতিষী টিয়া পাখির করা এক অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী।
খেলার পরিসংখ্যান এবং সাধারণ ফুটবলপ্রেমীদের মতে এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি থাকলেও, জ্যোতিষী টিয়া পাখি বলছে সম্পূর্ণ উল্টো কথা। তার করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী রোববারের এই হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কান্নায় ডুবিয়ে মাঠ ছাড়বে মরক্কো। সব অনুমানকে ভুল প্রমাণ করে মরক্কোই নাকি ম্যাচ শেষে জয়ের উল্লাসে মাতবে।
এর আগেও বিভিন্ন টুর্নামেন্টে পশু-পাখিদের দিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ বা ভবিষ্যদ্বাণী করার চল দেখা গেছে। এবার ব্রাজিল বনাম মরক্কো ম্যাচকে কেন্দ্র করে এই টিয়া পাখির ভবিষ্যদ্বাণী ফুটবল ভক্তদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এখন দেখার বিষয়, জ্যোতিষী টিয়ার এই চমকপ্রদ ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত করে মরক্কো কোনো অঘটন ঘটাতে পারে, নাকি মাঠের লড়াইয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করে জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। উত্তর মিলবে আগামী ১৪ জুন মাঠের লড়াইয়েই।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
