| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর, কোন গ্রেডে কত বাড়ছে বেতন জানালেন অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ১১ ১৯:১২:১১
১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর, কোন গ্রেডে কত বাড়ছে বেতন জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। নতুন অর্থবছরের শুরু থেকেই অর্থাৎ আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় আছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে। প্রথম পর্যায়ে আংশিকভাবে নতুন স্কেলের সুবিধা কার্যকর করা হবে।

এর আগে নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। সবশেষ ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিল বেতন কমিশন।

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন বাড়ছে

গ্রেড-১: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা

গ্রেড-২: ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা

গ্রেড-৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা

গ্রেড-৪: ৫০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ টাকা

গ্রেড-৫: ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা

গ্রেড-৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা

গ্রেড-৭: ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা

গ্রেড-৮: ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৭ হাজার ২০০ টাকা

গ্রেড-৯: ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ১০০ টাকা

গ্রেড-১০: ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা

গ্রেড-১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা

গ্রেড-১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা

গ্রেড-১৩: ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা

গ্রেড-১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা

গ্রেড-১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা

গ্রেড-১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা

গ্রেড-১৭: ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা

গ্রেড-১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা

গ্রেড-১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা

গ্রেড-২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা

নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৮ অনুপাতে রাখা হয়েছে। একই সঙ্গে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মোট প্রাপ্তি ৪১ হাজার টাকার বেশি হতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...