পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ!
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ বিষয়ে মঙ্গলবার (৯ জুন) যৌথ বিবৃতি দেয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ এবং আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে বলা হয়, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার পর থেকে দীর্ঘ সময় ধরে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন হয়নি। সব গ্রেডে বার্ষিক বেতন বৃদ্ধি ৫ শতাংশ নির্ধারিত থাকায় নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমানের সঙ্গে তা আর সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করা হয়। পাশাপাশি বলা হয়, একজন কর্মচারী সর্বোচ্চ ধাপে পৌঁছে গেলে পদোন্নতি না হলে আর কোনো বেতন বৃদ্ধির সুযোগ থাকে না।
তারা আরও জানান, গত এক দশকে দেশে মূল্যস্ফীতি ৫০ শতাংশের বেশি বেড়েছে। ফলে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে গেছে, যা বর্তমান বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বর্তমানে সরকারি ও আধা-সরকারি খাতে প্রায় ১৯ লাখের বেশি কর্মচারী দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন বিভিন্ন সংগঠন ও অংশীজনের সঙ্গে ১৮৪টি সভা করে এবং ২ হাজার ৫০০-এর বেশি মতামত সংগ্রহের পর চলতি বছরের ২১ জানুয়ারি চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। তবে এখনো সেই সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন কর্মচারী নেতারা। তাদের দাবি, এসব মন্তব্য বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ম. নূরুল ইসলাম বলেন, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং বাস্তবায়নের বিষয়ে আন্তরিক। এ অবস্থায় বিভ্রান্তিকর মন্তব্য কর্মচারীদের মনোবলে প্রভাব ফেলতে পারে।
আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল না হওয়ায় কর্মচারীরা চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন। জীবনযাত্রার ব্যয়, শিক্ষা, চিকিৎসা ও আবাসন খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে মিলছে না।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
