শেখ হাসিনার ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি নিজের ভ্যানিটি ব্যাগে করেই সঙ্গে নিয়ে যান বলে দাবি করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার (৩০ মে) ইউটিউবভিত্তিক সংবাদমাধ্যম ‘দি পোস্ট’-এ প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে শেষ মুহূর্তের অস্থির পরিস্থিতির কারণে সেই পদত্যাগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া সম্ভব হয়নি।
মতিউর রহমান চৌধুরীর দাবি, দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং পদত্যাগের কারণ উল্লেখ করে শেখ হাসিনা একটি বিস্তারিত তিন পৃষ্ঠার চিঠি প্রস্তুত করেছিলেন। সেটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন কর্মকর্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টাইপ করার কথাও ছিল।
তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ায় চিঠিটি চূড়ান্তভাবে টাইপ করার সময় পাওয়া যায়নি। ফলে হস্তলিখিত বা খসড়া অবস্থাতেই সেটি শেখ হাসিনার ব্যক্তিগত ভ্যানিটি ব্যাগে থেকে যায় বলে উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ তুলে ধরে প্রবীণ এই সাংবাদিক বলেন, সেদিন গণভবনের চারপাশে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। লাখো মানুষের উপস্থিতির মধ্যে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বারবার দ্রুত স্থান ত্যাগের বার্তা দেওয়া হচ্ছিল।
তার দাবি অনুযায়ী, সেনাবাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনাকে জানিয়ে দেন যে, সময় খুব সীমিত এবং দ্রুত গণভবন ছাড়তে হবে। তাড়াহুড়ার মধ্যে তিনি নিজের প্রয়োজনীয় ভ্যানিটি ব্যাগটি ভেতরে ফেলে বের হয়ে আসেন। পরে গাড়িতে ওঠার আগে সঙ্গে থাকা এক সেনা কর্মকর্তাকে ব্যাগটি এনে দিতে বলেন। এরপর সেই ব্যাগসহ তিনি গণভবন ত্যাগ করেন।
মতিউর রহমান চৌধুরীর ভাষ্যমতে, বহুল আলোচিত সেই তিন পৃষ্ঠার পদত্যাগপত্রও ওই ব্যাগের ভেতরেই ছিল। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক যাচাই পাওয়া যায়নি।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
