| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আরো বাড়বে গরম যেসব জেলায়; ৭ এলাকায় বজ্রবৃষ্টির আভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ৩১ ১০:০০:৫৯
আরো বাড়বে গরম যেসব জেলায়; ৭ এলাকায় বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে গরমের দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (৩১ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দেশের পাঁচ বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় তাপমাত্রা অস্বস্তিকর পর্যায়ে থাকতে পারে।

অন্যদিকে সকাল ৭টা থেকে বিকেল ৫টার মধ্যে দেশের সীমিত কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রাম এলাকায় এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে তাপপ্রবাহের কারণে গরমের অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া বিশ্লেষকদের পরামর্শ, অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের বিষয়ে বাড়তি সতর্ক থাকা জরুরি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...