| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

যৌবন ধরে রাখতে ব্যবহার করুন ভাতের সহজ ফেস প্যাক

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২১ ১২:১০:১৪
যৌবন ধরে রাখতে ব্যবহার করুন ভাতের সহজ ফেস প্যাক

নিজস্ব প্রতিবেদক: ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে আমরা প্রতিদিন নানা ধরনের স্কিন কেয়ার করে থাকি। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং থেকে শুরু করে নানা প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল মেলে না। ধীরে ধীরে ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হতে শুরু করে, কমে যায় স্বাভাবিক জেল্লা। তবে ঘরেই থাকা সাধারণ কিছু উপাদান দিয়ে সহজেই ত্বকের যত্ন নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে ভাতের তৈরি একটি ফেস প্যাক হতে পারে কার্যকর উপায়।

ভাতে থাকা ভিটামিন-ই ত্বককে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে ভূমিকা রাখে। অন্যদিকে ভাতের মাড়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়ক বলে মনে করা হয়।

যেভাবে তৈরি করবেন ভাতের ফেস প্যাক

এই প্যাক তৈরির জন্য লাগবে:

* ৩ টেবিল চামচ গরম ভাত

* ১ টেবিল চামচ মধু

* ১ টেবিল চামচ দুধ

একটি পাত্রে গরম ভাত নিয়ে তার সঙ্গে কুসুম গরম দুধ ও মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ হলে তৈরি হয়ে যাবে আপনার ফেস প্যাক।

ব্যবহারের নিয়ম

ফেস প্যাক ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর মুখ ও ঘাড়ে সমানভাবে প্যাকটি লাগান। শুকিয়ে গেলে ভাতের মাড় বা স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে ত্বক কিছুটা সতেজ ও কোমল অনুভূত হতে পারে। তবে কারও ত্বক সংবেদনশীল হলে ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...