| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চবির দেয়ালে ফের ছাত্রলীগের পোস্টার

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৭ ১৪:২০:৪৯
চবির দেয়ালে ফের ছাত্রলীগের পোস্টার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে আবারও পোস্টার দেখা গেছে। রোববার রাতে সমাজবিজ্ঞান অনুষদ, বিবিএ অনুষদ, কাটা পাহাড় সড়কসহ কয়েকটি স্থানে এসব পোস্টার সাঁটানো হয় বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রকাশিত এসব পোস্টারে বিভিন্ন স্লোগান ও কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নামে লাগানো পোস্টারগুলোতে সংগঠনের বার্তা ও সমাবেশধর্মী আহ্বানও দেখা গেছে।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্টারিং কার্যক্রমের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে এটি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পরিচালিত কার্যক্রম বলে উল্লেখ করা হয়।

এর আগেও গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে এবং ১১ মে শাটল ট্রেনে একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল।

ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে এমন ঘটনা কয়েকবার ঘটেছে। সীমিত সংখ্যক নিরাপত্তাকর্মী দিয়ে পুরো ক্যাম্পাসে শতভাগ নজরদারি নিশ্চিত করা কঠিন হওয়ায় কিছু ব্যক্তি ফাঁকফোকর ব্যবহার করে পোস্টার লাগিয়ে চলে যাচ্ছে।

তিনি জানান, নিরাপত্তাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা কমানো যায়। পাশাপাশি ক্যাম্পাসের সিসিটিভি ব্যবস্থাও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ক্যামেরা নষ্ট বা অকার্যকর হয়ে পড়ায় সেগুলো দ্রুত মেরামত ও নতুন ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে প্রক্টরিয়াল বডির বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...