| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৫ ১৬:৫৩:২৫
২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির ঘোষণা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে দীর্ঘ ছুটির সুবিধা নিশ্চিত করতে গিয়ে ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

একই সঙ্গে জানানো হয়েছে, ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকলেও ওই দিন অফিস খোলা থাকবে। এছাড়া ২৪ মে (রবিবার)ও অফিস চালু থাকবে। এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের ছুটি।

এর আগে মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিযোগাযোগ, ডাক বিভাগ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে টানা ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন অনেক চাকরিজীবী। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সড়ক, রেল ও নৌপথে বিশেষ প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...