প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কবে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আইনি জটিলতার কারণে কয়েক দফা পিছিয়ে শেষ পর্যন্ত গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয় পঞ্চম শ্রেণি সমাপনী শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। তবে পরীক্ষা শেষ হলেও এখনো ফল প্রকাশ অনিশ্চয়তায় রয়েছে, ফলে অপেক্ষা বাড়ছে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থীর।
পরীক্ষা শুরু হয় ১৫ এপ্রিল বাংলা বিষয়ের মাধ্যমে এবং শেষ হয় ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে। এবার মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের বেশি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় সাড়ে পাঁচ লাখ এবং বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, খাতা মূল্যায়নসহ বিভিন্ন প্রশাসনিক কাজ শেষ না হওয়ায় এখনো ফল প্রস্তুত করা সম্ভব হয়নি। ফলে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের যে পরিকল্পনা ছিল, তা আর বাস্তবায়ন হচ্ছে না। এখন ফল প্রকাশের নির্দিষ্ট কোনো সময়ও নিশ্চিত করা যাচ্ছে না।
অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা বলেন, খাতা মূল্যায়নসহ কাজগুলো এখনো চলমান থাকায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। ঈদুল আজহার আগেও ফল প্রকাশের চেষ্টা চলছে, তবে সুনির্দিষ্ট তারিখ বলা কঠিন।
তিনি আরও জানান, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মূল্যায়ন প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ হয়ে পড়েছে। তবুও সংশ্লিষ্টরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবার মোট বৃত্তির সংখ্যা ৮২ হাজার ৫০০টি। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতি ৮ জনে একজন এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতি সাড়ে ৫ জনে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।
এবার বৃত্তি দুই ধরনের—ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী, যারা মাসিক ৩০০ টাকা এবং বার্ষিক ২২৫ টাকা করে পাবে। সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী, যারা মাসিক ২২৫ টাকা এবং বার্ষিক ২২৫ টাকা করে পাবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি শেষে পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা ভোগ করবে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃত্তির অর্থ চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে এটি আগামী বৃত্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হতে পারে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
