| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিষিদ্ধ হল টিকটক-রিলস; কঠোর অবস্থানে প্রশাসন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ২০:৪১:৩৫
নিষিদ্ধ হল টিকটক-রিলস; কঠোর অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাই সরকারি কলেজ ক্যাম্পাসে ইউনিফর্ম পরে টিকটক, রিলসসহ সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য বিতর্কিত ভিডিও ও কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কলেজ প্রশাসন। শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী। মঙ্গলবার (১২ মে) জারি করা ওই বিজ্ঞপ্তির বিষয়টি বুধবার (১৩ মে) নিশ্চিত করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা কলেজ ইউনিফর্ম পরা অবস্থায় বা ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের অশালীন, আপত্তিকর বা বিতর্কিত কনটেন্ট তৈরি ও সামাজিক মাধ্যমে প্রকাশ করতে পারবে না। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ সব প্ল্যাটফর্মে এই নির্দেশনা প্রযোজ্য হবে।

এছাড়া শিক্ষক, সহপাঠী বা অন্য কারও বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার বুলিং কিংবা সম্মানহানিকর পোস্ট করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কলেজের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য, গুজব বা উসকানিমূলক কনটেন্ট ছড়ানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গুরুতর ক্ষেত্রে বহিষ্কারসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে কলেজ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বলেন, সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার করে টিকটক ও রিলস তৈরি করছে, যা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম ক্ষুণ্ন করছে। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাস মূলত শিক্ষার পরিবেশ, এখানে শৃঙ্খলা বজায় রাখা এবং সাইবার অপব্যবহার রোধ করা অত্যন্ত জরুরি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...