| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হতে পারে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১৩:৩৮:২৬
নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হতে পারে

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে অতিরিক্ত আরও প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

বেসামরিক প্রশাসনের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন কাঠামোর প্রস্তাব তৈরি করা হয়েছে। এসব প্রতিবেদন একত্র করে চূড়ান্ত বাস্তবায়ন পরিকল্পনা তৈরির জন্য সরকার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।

এই কমিটিই তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দেবে বলে জানা গেছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরির গ্রেড সংখ্যা আগের মতোই ২০টি রাখা হচ্ছে। তবে বেতন কাঠামোয় বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

* সর্বনিম্ন বেতন নির্ধারণের প্রস্তাব: ২০ হাজার টাকা

* সর্বোচ্চ বেতন নির্ধারণের প্রস্তাব: ১ লাখ ৬০ হাজার টাকা

এতে বেতন অনুপাত দাঁড়াবে ১:৮, যা আগে ছিল প্রায় ১:৯.৪।

প্রস্তাব অনুযায়ী, বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং সিনিয়র সচিবদের জন্য ২০ গ্রেডের বাইরে আলাদা বেতন ধাপ নির্ধারণের প্রস্তাবও রয়েছে। এটি পরবর্তীতে পৃথক প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে বলে জানা গেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...