| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর; ১০ নভেম্বর ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১০ ০৯:৫৪:০৯
আজকের স্বর্ণের বাজারদর; ১০ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দামে সাম্প্রতিক ওঠানামার পর বর্তমানে কার্যকর রয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য। নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা না আসায় মঙ্গলবার (১০ নভেম্বর) একই দামে বিক্রি হচ্ছে সোনা। ফলে গয়না কেনার পরিকল্পনা করছেন যারা, তাদের জন্য আজকের বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও নির্ধারিত রয়েছে আলাদা হারে।

আজ বিভিন্ন ক্যারেটের সোনার দাম

বাজুস নির্ধারিত মূল্য অনুযায়ী, মঙ্গলবার দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম হলো:

সোনার ধরনপ্রতি ভরির দাম
২২ ক্যারেট ২,২৬,৯২৩ টাকা
২১ ক্যারেট ২,১৬,৭১৭ টাকা
১৮ ক্যারেট ১,৮৬,০৯৯ টাকা
সনাতন পদ্ধতি ১,৫২,০৪০ টাকা

এখানে প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনাকে বোঝানো হয়েছে। উল্লেখিত দাম ভ্যাটসহ নির্ধারিত।

সর্বশেষ কবে কমেছিল সোনার দাম?

দেশের বাজারে সর্বশেষ গত ৬ নভেম্বর সোনার দাম সমন্বয় করে বাজুস। ওই দিন প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এর ফলে ২২ ক্যারেটের সোনার দাম কমে দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।

এর আগে ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মতো সোনার দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

আজ দেশের বাজারে রুপার দাম কত?

সোনার দাম সমন্বয় করা হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম হলো:

রুপার ধরনপ্রতি ভরির দাম
২২ ক্যারেট ৩,৪৯৯ টাকা
২১ ক্যারেট ৩,৩৮৩ টাকা
১৮ ক্যারেট ২,৯১৬ টাকা
সনাতন পদ্ধতি ২,২১৬ টাকা

সোনার গয়না কিনতে গেলে যেসব বিষয় জানা জরুরি

বাজুসের নিয়ম অনুযায়ী, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে আবার ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো সোনার অলঙ্কার বদলে নতুন গয়না নেওয়া বা বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম জানিয়েছে বাজুস। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...