| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

আবারো ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, টানা ৯ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১২ ১০:৪৮:১৯
আবারো ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, টানা ৯ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ওপর আবারও প্রভাব ফেলতে পারে একটি শক্তিশালী বৃষ্টিবলয়। আবহাওয়া পর্যবেক্ষকদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ বা ১৩ মে এটি দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, এই বৃষ্টিবলয়ের কারণে দেশের সার্বিক আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিবলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত টানা প্রায় ৯ দিন সক্রিয় থাকতে পারে। তবে বৃষ্টি একটানা না হয়ে বিরতি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় হতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে, যা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এসব অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। বিচ্ছিন্নভাবে হালকা বজ্রবৃষ্টি হলেও বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...