| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ১০:৫৫:৪৩
তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়ে গেছে। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বৈশ্বিক তেল সরবরাহে নতুন সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় উল্লম্ফন দেখা যায়। যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলার ৪২ সেন্টে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১০৪ ডলার ৪৯ সেন্টে।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ অনিশ্চয়তা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এখনো শেষ হয়নি। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এখনো বড় নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে আনা এবং তাদের সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা জরুরি, কারণ এখনো অনেক কাজ বাকি রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবিত কূটনৈতিক জবাব প্রত্যাখ্যান করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি এটিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি দ্রুত সমঝোতা না হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করছে।

বিশ্ববাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি ইরান হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণ আরও কঠোর করে, তাহলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। এতে ভবিষ্যতে তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...