| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

নতুন পে-স্কেলে বাড়ছে যে ৩ ভাতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ১৯:৫৯:৩৯
নতুন পে-স্কেলে বাড়ছে যে ৩ ভাতা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপের মধ্যে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে আসছে নবম পে-স্কেল। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি তিন ধাপে কার্যকর হতে পারে। আগামী অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দও রাখা হয়েছে। তবে পুরো পে-স্কেল বাস্তবায়নে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সামাজিক ও পারিবারিক প্রয়োজন বিবেচনায় তিনটি ভাতা বাড়ানোর সুপারিশ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বৈশাখী ভাতা বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা বলা হয়েছে। এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

একই সঙ্গে সন্তানদের শিক্ষা ব্যয় বিবেচনায় শিক্ষা ভাতাও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে মাসিক ১ হাজার ৫০০ টাকা শিক্ষা ভাতা দেওয়া হলেও তা বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ করেছে কমিশন।

এদিকে পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তিন ধাপে পেনশন বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে আলোচিত এই পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত লাখো মানুষের আর্থিক চাপ কিছুটা কমবে।

জাতীয় বেতন কমিশনের পুনর্গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যেই সরকার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...