| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ঈদ বোনাস কবে পাবেন শিক্ষকরা, জানা গেল নতুন তথ্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১০ ১৯:৪৬:৫২
ঈদ বোনাস কবে পাবেন শিক্ষকরা, জানা গেল নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এবার তাদের ঈদ বোনাস নিয়েও সুখবর মিলেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের মধ্যেই ঈদ বোনাস পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা।

রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ঈদ বোনাস সংক্রান্ত ফাইল ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। সাধারণত ফাইল পাঠানোর পর পাঁচ কর্মদিবসের মধ্যেই চেক ছাড় হয়। সে হিসেবে আগামী সপ্তাহে বোনাস ছাড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশে মোট ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে হাজার হাজার। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে বোনাস পেলে শিক্ষক-কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা কমবে এবং উৎসবের প্রস্তুতিও সহজ হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...