| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার, ফোনে যা বললেন অভিযুক্ত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৯ ২১:১৩:১৫
একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার, ফোনে যা বললেন অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন সন্তান ও এক ভাই। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি বহুতল ভবনের নিচতলা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তদন্ত শুরু করেছে।

নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার, তাদের তিন মেয়ে মীম খানম, উম্মে হাবিবা ও ফারিয়া, এবং শারমিনের ভাই রসুল মিয়া।

স্বজনদের দাবি, ঘটনার পর ফোরকান মিয়া ফোনে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নিহত শারমিনের ফুফু ইভা আক্তার জানান, এক আত্মীয়কে ফোন করে ফোরকান বলেন, “আমার সব শেষ হয়ে গেছে, সবাইকে মেরে ফেলেছি।”

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিশেষ করে দ্বিতীয় বিয়ে নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল বলে অভিযোগ করেছেন স্বজনরা।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি লিখিত অভিযোগের কপিও উদ্ধার করেছে। সেখানে পারিবারিক বিরোধ, অর্থনৈতিক লেনদেন এবং দাম্পত্য সমস্যার বিষয় উল্লেখ ছিল বলে জানা গেছে। তবে কাগজটিতে কোনো স্বাক্ষর পাওয়া যায়নি।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এদিকে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি পলাতক ফোরকান মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...