২৩-২৪ মে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে সরকার। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি থাকবে। তবে এর আগে ২৩ ও ২৪ মে, অর্থাৎ শনিবার ও রোববার যথারীতি সরকারি অফিস খোলা থাকবে।
এদিকে একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এই নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
নীতিমালায় নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব পৃথক টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি টয়লেট ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও সঠিক রক্ষণাবেক্ষণের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের কথাও বলা হয়েছে।
এছাড়া সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। টয়লেটের বর্জ্য যেন নদী, খাল বা জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ সৃষ্টি না করে, সে জন্য প্রতিটি টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করার কথাও উল্লেখ রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ঈদের ছুটির পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নতুন এই নীতিমালাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
