দেশে আবারও ভূমিকম্পের আঘাত
নিজস্ব প্রতিবেদক: ভারতের আসাম রাজ্যে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের কয়েকটি জেলায় হঠাৎ কম্পন অনুভব করে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকা, যা ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির গভীরতা নির্ধারণ করা না গেলেও বিশেষজ্ঞদের ধারণা, এটি অগভীর ধরনের ভূমিকম্প ছিল। সাধারণত অগভীর ভূমিকম্প হলে আশপাশের এলাকায় কম্পন বেশি অনুভূত হয়।
ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দারা কম্পন অনুভবের কথা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও আতঙ্কের কথা শেয়ার করেছেন।
তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পের প্রভাব অনুভূত হওয়া অস্বাভাবিক নয়। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
