শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্যাব দেওয়া হবে; শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের হাতে ধীরে ধীরে ফ্রি ট্যাব তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে শিক্ষকদের ট্যাব দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় আসবে।
শুক্রবার (৮ মে) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ চলছে। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের একটি কমিটি পাঠ্যবই পরিমার্জন ও পরিবর্তনের কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষাকে আনন্দময় করতে বইয়ের মান, কাগজের গুণগত মান এবং মুদ্রণের মান উন্নত করতে হবে। পাশাপাশি নোট-গাইড নির্ভরতা কমিয়ে শিক্ষক-নির্ভর প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বই প্রকাশের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন। আগামী বইমেলায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রকাশক সমিতিকেও যুক্ত করার প্রস্তাব দেন তিনি।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে বইমেলা আয়োজনের ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় আর্থিক সহযোগিতা দেবে।
এদিকে প্রকাশনা খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান প্রকাশকরা। তারা নীতিগত সহায়তা এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ারও আহ্বান জানান।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
