| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

অবশেষে জ্বালানি খাতে বড় সুখবর, শুরু হলো উৎপাদন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৮ ১৬:৪৪:১১
অবশেষে জ্বালানি খাতে বড় সুখবর, শুরু হলো উৎপাদন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত জ্বালানি তেলের সংকট কাটিয়ে শুক্রবার সকাল থেকে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার থেকেই বাজারে পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।

সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল বহনকারী একটি জাহাজ গত বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। পরে লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হয়।

রিফাইনারিতে প্রায় ১৬ হাজার টন ক্রুড অয়েল পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে পূর্ণমাত্রায় উৎপাদন কার্যক্রম চালু করা হয়। বর্তমানে প্রতিদিন ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টন জ্বালানি তেল পরিশোধনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন ছিল। পর্যাপ্ত ক্রুড অয়েল হাতে পাওয়ার পরই দ্রুত উৎপাদন শুরু করা হয়েছে। তিনি জানান, পরিশোধন কার্যক্রম স্বাভাবিক থাকলে শনিবার থেকে চাহিদা অনুযায়ী বাজারে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জটিলতার কারণে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে বাধা তৈরি হয়। এতে ক্রুড অয়েল সরবরাহ ব্যাহত হওয়ায় প্রায় তিন সপ্তাহ বন্ধ ছিল ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম।

পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েল আনা হয়। সেই জাহাজ ৬ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...