জেট ফুয়েলের দাম কমল লিটারে প্রায় ২২ টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। টানা কয়েক দফা বৃদ্ধির পর এবার প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দাম আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা আগে ছিল ২২৭ টাকা ৮ পয়সা। অর্থাৎ লিটারে প্রায় ২১ টাকা ৬৩ পয়সা কমানো হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম কমানো হয়েছে। আগে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ৪৮০৬ ডলার, যা কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম ছিল লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সায়। এরপর আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাবে ধাপে ধাপে কয়েক দফা বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়।
মার্চ মাসে প্রথম দফায় দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়। পরে ২৪ মার্চ দ্বিতীয় দফায় তা আরও বেড়ে ২০২ টাকা ২৯ পয়সায় পৌঁছে। সর্বশেষ এপ্রিলে দাম সর্বোচ্চ ২২৭ টাকা ৮ পয়সায় ওঠে। এবার সেই দাম কিছুটা কমিয়ে নতুন দর ঘোষণা করা হলো।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও জ্বালানি তেলের দামের ওঠানামার ওপর ভিত্তি করেই এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
