| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৮ ০৯:৫৩:৩৪
শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির তালিকায় আনা হয়েছে পরিবর্তন। এবারের ঈদে মোট ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি অফিস খোলা থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগ দিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে সরকার ছুটির পরিকল্পনা সাজিয়েছে ২৮ মে ঈদ ধরে।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে দুই দিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট পাঁচ দিন নির্বাহী ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...