নতুন পে-স্কেল নিয়ে বিতর্ক, ৩ ধাপে বাস্তবায়নে মূল্যস্ফীতির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’-এর সুপারিশ বাস্তবায়নে এগোচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। তবে সরকারের এই পরিকল্পনার বিরোধিতা করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আশঙ্কা, কয়েক ধাপে বেতন বাড়ানো হলে বাজারে বারবার নেতিবাচক প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ধরা হয়েছে ১:৮।
কমিশনের সুপারিশে পেনশনভোগীদের জন্যও বড় সুবিধার প্রস্তাব রাখা হয়েছে। ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ, ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে থাকা ব্যক্তিদের ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনধারীদের ৫৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ২ হাজার টাকা ভাতার প্রস্তাবও রয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এই বিশাল আর্থিক চাপ সামাল দিতে সরকার এটি দুই বা তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে।
প্রাথমিকভাবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার চিন্তা করা হচ্ছে। রাজস্ব আয় বৃদ্ধি, করের আওতা সম্প্রসারণ এবং প্রয়োজন হলে উন্নয়ন বাজেট থেকে অর্থ স্থানান্তরের মাধ্যমে অর্থের সংস্থান করার পরিকল্পনা রয়েছে।
সরকারের এই পরিকল্পনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মচারী আকবর হোসেন বলেন, ধাপে ধাপে বেতন বাড়ানোর খবর বাজারে বারবার প্রভাব ফেলবে, যার কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে। এতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ চাকরিজীবীরাই।
রংপুর ডিসি অফিসের কর্মচারী মো. হেলাল উদ্দিনও একই ধরনের শঙ্কা প্রকাশ করে বলেন, ধাপে ধাপে বেতন বাড়ালে সাধারণ মানুষ মনে করবে প্রতি বছরই বেতন বাড়ছে। এতে বাজারে অস্থিরতা বাড়তে পারে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ বলেন, কয়েক ধাপে পে-স্কেল বাস্তবায়নের নজির খুব কম। অন্যদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতা আব্দুল মালেকের দাবি, একবারে বাস্তবায়ন করলে বাজারে নেতিবাচক প্রভাব কম পড়বে।
জাতীয় বেতন কমিশনের সদস্য ও বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, কোনো সরকারি কর্মচারী যেন দারিদ্র্যসীমার নিচে না থাকেন, সেটি নিশ্চিত করতেই সর্বনিম্ন গ্রেডের বেতন বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তার মতে, আর্থিক নিরাপত্তা ছাড়া ভালো সেবা নিশ্চিত করা কঠিন।
বর্তমানে ২০১৫ সালের পে-স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামরিক বাহিনীর সদস্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন। এছাড়া প্রায় ৯ লাখ পেনশনভোগী নতুন বেতন কাঠামোর সুবিধার অপেক্ষায় আছেন।
অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সম্মতি মিললেও নতুন পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের আগে এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে অর্থ মন্ত্রণালয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
