টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে ঈদের ছুটি কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখা হবে। এরপর শুরু হবে টানা ঈদের ছুটি।
এদিকে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়েও নতুন তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ১৭ মে দিবাগত রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ দিগন্ত থেকে প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। আবহাওয়া অনুকূলে থাকলে চাঁদ দেখার সম্ভাবনা অনেক বেশি। সে হিসাবে আগামী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে।
হিসাব অনুযায়ী, ২৬ মে পবিত্র আরাফা দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর পরদিন ২৭ মে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
