| ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে হতে পারে কোরবানি ঈদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৭ ২০:০২:৪১
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে হতে পারে কোরবানি ঈদ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ, সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবেই ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

একই ধরনের পূর্বাভাস দিয়েছে পাকিস্তানও। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের মুসলিমদের জন্য চাঁদ দেখার ওপর ভিত্তি করে সম্ভাব্য তারিখ জানিয়েছে মুসলিমবিষয়ক শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম ‘হাইফেন’। তাদের তথ্য অনুযায়ী, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতও বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে জানিয়েছে, আগামী ২৬ মে আরাফাতের দিন পালিত হতে পারে। সে অনুযায়ী, ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর শুরু হয় জিলহজ মাস। আর এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

তবে সবশেষে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারণ করা হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার চূড়ান্ত তারিখ। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...